চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ

সাংবাদিক রাজীব নূরসহ চার সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁ প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় সোনারগাঁ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সাইকেলে বিশ্বভ্রমণকারী ও ভ্রমণকাহিনী লেখক রামনাথ বিশ্বাসের বাড়ি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজীব নূরসহ চার সাংবাদিক দখলদারদের হামলায় আহত হন।

প্রেস ক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আবু বকর সিদ্দিক, রবিউল হুসাইন প্রমুখ।