মানিকগঞ্জে পাসপোর্ট করতে এসে হুমাইরা নামে এক রোহিঙ্গা নারী আটক হয়েছেন। গতকাল রবিবার দুপুরে মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পরিচয় গোপন রেখে পাসপোর্ট করতে আসেন তিনি। এ সময় যাচাই-বাছাই ও ফিঙ্গার প্রিন্ট নেওয়ার সময় রোহিঙ্গা ডেটাবেজের সঙ্গে মিলে গেলে তাকে পুুলিশের কাছে সোপর্দ করেন মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাহিদ নেওয়াজ।
খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী নারী হুমাইরা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তাসমিন বেগম নামে পাসপোর্ট করতে এসে ধরা পড়েন। এ সময় আবু তাহের (২৭) নামে এক রোহিঙ্গা যুবককেও আটক করা হয়েছে।