শুটিংয়ের সময় দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেত্রী কেট উইন্সলেট। এখন হাসপাতালে ভর্তি তিনি। তবে সুস্থ। চলতি সপ্তাহেই আবার ফিরবেন শুটিংয়ে। ক্রোয়েশিয়ায় ছবির শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় ঐতিহাসিক ছবি 'লি'-র শুটিং চলছিল। ছবিতে লি মিলারের চরিত্রে অভিনয় করছেন কেট। লি এককালে 'ভোগ' পত্রিকার মডেল ছিলেন। পরে চিত্র সাংবাদিকের চাকরি নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পত্রিকার হয়ে বহু ছবি তোলেন। ছবিটির পরিচালনা করছেন এলেন কুরাস। কেট ছাড়াও ছবিতে রয়েছেন জুড ল, মারিয়ন কোটিলার্ড, জশ ও'কনর। সূত্র : ডেইলি মেইল