মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া মাদ্রাসার পাশে রাস্তায় অসুস্থ এক বৃদ্ধকে ফেলে রেখে গেছে স্বজনরা। গতকাল সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। বৃদ্ধ আব্দুল কাদেরকে (৬৫) উদ্ধার করেছে পুলিশ। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম অসুস্থ ওই বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। তিনি জানান, উপজেলার কামারগাঁও গ্রামের আব্দুল কাদের একজন প্যারালাইসিস রোগী। এ অবস্থায় স্বজনরা তাকে রাস্তার পাশে ফেলে রেখে যায়। স্থানীয়রা থানায় খবর দিলে তিনি গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আব্দুল কাদের সাংবাদিকদের জানান, তার ভাই পলাশ তাকে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। তার ১ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। প্যারালাইসিস হওয়ার পর তিনি চলাফেলা করতে পারেন না। এতে ছেলেমেয়েরা তার কোনো খোঁজ-খবর নেয় না। তার ওপর পরিবারের লোকজন বিরক্ত।