ছোট ভাই পুকুরের পানিতে ডুবে যাচ্ছে দেখে বড় ভাই তাকে উদ্ধার করতে পুকুরে ঝাঁপ দেয়, কিন্তু ছোট ভাই সজিব পাড়ে উঠতে পারলেও উঠতে পারেনি বড় ভাই শাহিন উদ্দিন (১৭)। খবর পেয়ে রাঙ্গুনিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে শাহিন উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত শাহিন উদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ঘাটচেক লক্ষ্মীরখীল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। সে রাঙ্গুনিয়া স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।