রা‌তের আঁধা‌রে ট্রাকে করে বিক্রির সময় টিসিবির পণ্য জব্দ

চট্টগ্রামের বাঁশখালী‌তে রা‌তের আঁধা‌রে টিসিবির পণ্য ট্রাকে করে বিক্রির সময় মালামাল জব্দ করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার দিবাগত রা‌ত একটার সময় সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাও এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এই সময় টিসিবির পণ্য ট্রাকে করে বিক্রিকালে তা জব্দ করা হয়।

জব্দকৃত ট্রা‌কে টিসিবির পণ্যের মধ্যে রয়েছে ৬৪০ লিটার সয়াবিন তেল, ৩২০ কেজি চিনি ও ৬৫০ কেজি ডাল।

এই সময় টিসিবির পণ্য পরিবহনকারী ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়। মালামালসহ জব্দকৃত ট্রাক বাঁশখালী থানা হেফাজতে রাখা হয়েছে।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ব‌লেন, তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িত ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।