না.গঞ্জে নদীদূষণ

চার কারখানার গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে নদীদূষণকারী চারটি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে নদীদূষণকারী ওই প্রতিষ্ঠানগুলোর গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কারখানা চারটি হলোÑ সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ইব্রাহিম কম্পোজিট টেক্সটাইল মিলস, হাজীগঞ্জের ওয়েস্ট নিটওয়্যার লিমিটেড (ক্লথ আপ নিটওয়্যার), সিদ্ধিরগঞ্জের রানস এপারেলস লিমিটেড ও জালকুড়ি পশ্চিমপাড়ার শাকিল নিটেক্স লিমিটেড।