কুড়িগ্রাম সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে আমিনুল ইসলাম (৪০) নামের এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বেলগাছ ইউনিয়নের পল্লী বিদুৎ অফিস সংলগ্ন ছোট পুলের পার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বোর্ড বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি রংপুরে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, নিহতের স্ত্রীর নাম নাছিমা বেগম। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। আমরা ধারণা করছি পারিবারিক কলহের কারণে তিনি আত্মাহত্যা করতে পারেন। গতকাল সন্ধ্যায় নিহত আমিনুল ইসলাম বাড়িতে আসেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।