প্রশ্ন ফাঁস: ভূরুঙ্গামারীর ইউএনওকে শোকজ

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মাকে কারণ দর্শাতে বলা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) চিঠির মাধ্যমে ইউএনওর কাছে জবাব চাওয়া হলেও আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি জানা গেছে। এ বিষয়ে জানতে একাধিক বার ইউএনও দীপক কুমার দেব শর্মার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সার্বিক বিষয়ে ইউএনওর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।