সাফ নারী ফুটবলের চ্যাম্পিয়ন দলে থাকা দুই ফুটবলার মাগুরার ইতি রানী মন্ডল (১৬) ও সাথী বিশ্বাসের (১৭) জন্য ১ লাখ টাকা করে পুরস্কারের ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ গত বৃহস্পতিবার বিকেলে ওই দুই নারী ফুটবলারের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে পুরস্কার ঘোষণার বার্তা পৌঁছে দেন। এ সময় দুই নারী ফুটবলারের বেড়ে ওঠা গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলাধুলার মান উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নারী সাফ চ্যাম্পিয়ন দলের দুজন গর্বিত সদস্য মাগুরার শ্রীপুরের গোয়ালদহের। তাদের এ সাফল্যে আমরা মাগুরাবাসী আনন্দিত।