এটাই দেখার বাকি ছিল। হ্যাঁ, উরফি জাভেদের নতুন পোশাক দেখে সোশাল মিডিয়া ব্যবহারকারীরা এটাই বলছে। তা এবার কী দিয়ে পোশাক বানালেন উরফি? উরফির শরীরে এবার দেখা গেল প্রায় ২০০০ সিম কার্ড দিয়ে তৈরি পোশাক। যা দেখে হতবাক সবাই। নেটিজেনদের মধ্যে কেউ কেউ তো বলছেন, এত সিমকার্ড কোথায় পেলেন সুন্দরী?
ক'দিন আগে হাত দিয়ে স্তন ঢেকে ছবি পোস্ট করেন উরফি। শরীরে পোশাক প্রায় নেই বললেই চলে। এমন অবস্থায় ক্যামেরার সামনে পোজ দেন উরফি। আর সেই ভিডিও আপলোড করেন সোশাল মিডিয়ায়। উরফির কাণ্ড থেকে রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কথা স্মরণ করেন নেটিজেনরা। তবে শোনা যাচ্ছে, 'জামাতারা' সিরিজের নতুন সিজনের প্রোমোশনের জন্যই এমন কাণ্ড ঘটান উরফি।
হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেন উরফি। পরে 'বিগ বস ওটিটি' শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কাড়েন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর আলোচনাও হয়। এবার প্রায় নগ্ন অবস্থাতেই ফ্রেমবন্দি হয়েছেন সোশাল মিডিয়ার তারকা। সূত্র : কোইমোই