বান্দরবানের বালাঘাটায় শিশুকে ধর্ষণের দায়ে শফিউল (৪৪) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত শফিউল কক্সবাজার জেলার ভারুয়াখালি ইউনিয়নের ছোট চৌধুরী পাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। বর্তমানে তিনি বান্দরবান পৌর শহর বালাঘাটা ২ নং ওয়ার্ডের বসবাস করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি সকালে জেলার বালাঘাটায় ভাড়া বাসা থেকে দুই বছরের কন্যা শিশুকে নিয়ে বাজারে যাচ্ছিল বাবা। পথিমধ্যে শফিউলের সঙ্গে শিশুটির বাবার দেখা হয়। এসময় শফিউল শিশুটিকে কোলে নিয়ে ছোট বাচ্চা ঠান্ডা লাগবে এমন কথা বলে তাকে নিয়ে যেতে বলে। পরে শফিউল ও শিশুটির বাবার পাশাপাশি বাসা হওয়ায় শিশুটিকে বাসায় দিয়ে আসতে বলে সমিলের কাজে চলে যায়। পরে সকাল সাড়ে ১০টার পর শিশুটি বাসায় ফিরলে শিশুটির মা যৌনাঙ্গে রক্ত দেখতে পেয়ে তার স্বামীকে জানায়। এঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শফিউলকে আসামি করে ওই দিনেই বান্দরবান সদর থানায় অভিযোগ দায়ের করেন।
প্রায় ৬ মাস তদন্ত সাপেক্ষে শফিউলের বিরুদ্ধে ২০২১ সালের ১৬ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
এ রায়ে শিশুটির বাবা খুশি বলে জানিয়েছে।
রাষ্ট্রপক্ষের বিজ্ঞ আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বাসিংথুয়াই মার্মা বলেন, পুলিশ প্রমাণিদিসহ তদন্তপত্র দাখিল করে আদালতে। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত সবকিছু পর্যালোচনা করে আজকে এ রায় দিয়েছেন।