ছয় ঘণ্টার পূর্বাভাস

বৃষ্টি হতে পারে ঢাকায়

রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকায় আজ সন্ধ্যা ছয়টার মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়, আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস।   

ঢাকায় আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৪৯ মিনিট এবং আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে।