১৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রামে আবুল কাশেম সেলিম (৪৪) নামে ১৮ মামলায় সাজাপ্রাপ্ত ও আরও ৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গত রবিবার রাতে চট্টগ্রামের কোতোয়ালি থানার খাতুনগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল দুপুরে এক প্রেস কনফারেন্সে জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম। আবুল কাশেম উপজেলার বেলঘর (উজিরপুর) গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালত কর্তৃক ১৯ বছর ২ মাসের সাজা ও ৭৪ লাখ ৬৭ হাজার ৭৪০ টাকা অর্থদণ্ড রয়েছে।