করতোয়ায় দীর্ঘ হচ্ছে লাশের সারি, মৃত বেড়ে ৫৫

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে তীর্থযাত্রীদের নৌকাডুবির ঘটনায় আরও পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঘটনার তদন্ত কমিটির প্রধান ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকতা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, সনাক্তকরণ নিশ্চিত হওয়ার পর লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হচ্ছে। 

এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশ) লে. কর্নেল জিল্লুর রহমান জানান, তিনটি ইউনিটের ডুবুরি দল তিন ভাগে ভাগ হয়ে ঘটনাস্থল থেকে দিনাজপুর পর্যন্ত তৃতীয় দিনের মত সকাল সাড়ে পাঁচটা থেকে উদ্ধার অভিযান শুরু করেছে। চলবে সন্ধ্যা পর্যন্ত। 

নিখোঁজদের বিষয়ে তিনি বলেন, সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লাশ ভেসে উঠে। ভাটিতে হলেও লাশ ভেসে উঠবে।