নাটোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ৭৬তম জন্মদিন উদ্যাপিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সব শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, বৃক্ষরোপণ এবং আনন্দ শোভাযাত্রা শেষে কেক কাটা হয়। পরে প্রধানমন্ত্রীর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মকুল,
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসতিয়াক আহমেদ ডলার, সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপনসহ নেতাকর্মীরা।
অন্যদিকে শহরের একই এলাকায় নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে। এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া ও মোনাজাত করা হয়।