সুইজারল্যান্ড সফরে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি সুইজারল্যান্ড Rheinmetall Air Defence Company-এর সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, কোম্পানি কর্তৃক নির্মিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওরলিকন (Oerlikon) এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনীতে সংযুক্ত হয়েছে এবং ক্রয়কৃত অবশিষ্ট ওরলিকন (Oerlikon) গান সিস্টেম তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে যা সেনাবাহিনী প্রধান পর্যবেক্ষণ করবেন এবং এর কার্যকারিতা যাচাইয়ের নিমিত্তে ফায়ারিং অবলোকন করবেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান সুইজারল্যান্ডের সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।