র‌্যাংকিংয়ের শীর্ষে থেকেই বিশ্বকাপে ব্রাজিল

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থেকেই কাতার বিশ্বকাপে যাবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচে জয়ের ধারা ধরে রাখায় র‌্যাংকিংয়ে ব্রাজিলের নামের পাশে যোগ হয়েছে আরও কিছু রেটিং পয়েন্ট। রেটিং পয়েন্ট বেড়েছে তিনে থাকা আর্জেন্টিনারও। গত মাসে হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে আলবিসেলেস্তেরা জিতেছে। নেশন্স লিগে খারাপ খেললেও র‌্যাংকিংয়ে অবস্থানের পরিবর্তন হয়নি গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের। আগের মতোই ১৯২ নম্বরে আছে বাংলাদেশ।

কাতার বিশ্বকাপে থাকা ৩২ দলের র‌্যাংকিং ব্রাজিল (১), বেলজিয়াম (২), আর্জেন্টিনা (৩), ফ্রান্স (৪), ইংল্যান্ড (৫), স্পেন (৭), নেদারল্যান্ডস (৮), পর্তুগাল (৯), ডেনমার্ক (১০), জার্মানি (১১), ক্রোয়েশিয়া (১২), মেক্সিকো (১৩), উরুগুয়ে (১৪), সুইজারল্যান্ড (১৫), যুক্তরাষ্ট্র (১৬), সেনেগাল (১৮), ওয়েলস (১৯), ইরান (২০), সার্বিয়া (২১), মরক্কো (২২), জাপান (২৪), পোল্যান্ড (২৬), দক্ষিণ কোরিয়া (২৮), তিউনিসিয়া (৩০), কোস্টারিকা (৩১), অস্ট্রেলিয়া (৩৮), কানাডা (৪১), ক্যামেরুন (৪৩), ইকুয়েডর (৪৪), কাতার (৫০), সৌদি আরব (৫১), ঘানা (৬১)।