যশোর বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদরের এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দূর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও একই গ্রামের আলমীগর হোসেনের ছেলে সালমান হোসেন।
নিহত সালমানের চাচা রনি হোসেন জানান, ছুটির দিনে আমার ভাইপো বন্ধুদের সঙ্গে ঘুরতে যায়। তারা দুটি মোটরসাইকেলে চারজন ঝিকরগাছার গদখালিসহ বিভিন্ন এলাকা ঘুরে বেড়ায়। রাত ৯টার দিকে ফেরার পথে নতুনহাট এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি তাদের মোটরসাইকেল টেনেহিঁচড়ে বেশ কিছুদূর নিয়ে যায়। ঘটনাস্থলে তিনজনের মুত্য হয়। তারা সবাই নতুনহাট কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। তাদের সঙ্গী আরেকজনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম তিন কলেজছাত্র নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকচালককে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।