দুই দলেরই প্রথম ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে। দুটোতেই জয় পেয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টি সংস্করণের ত্রিদেশীয় সিরিজে আজ দু পক্ষই জয়ের জন্য মুখিয়ে। তবে ক্রাইস্টচার্চের হেগলি ওভালে টস ভাগ্যে জয়ী নিউজিল্যান্ড। টস জিতে তারা বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে।
তিন পরিবর্তন নিয়ে আজ খেলতে নামছে বাংলাদেশ। দলে ফিরেছেন টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সঙ্গে নাজমুল হোসেন শান্তু ও শরিফুল ইসলাম একাদশে ফিরেছেন।
একাদশ থেকে বাদ পড়েছেন স্পিনার নাসুম আহমেদ, ব্যাটার সাব্বির রহমান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। মেকশিফট ওপেনার দিয়ে এতদিন খেলালেও আজ মিরাজের সঙ্গে ওপেন করতে নামবেন শান্ত।
বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।