এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। তিন সদস্যের একটি ইতোমধ্যে কাতার পৌঁছে গেছে। দলে দুজন অ্যাথলেট ও একজন কর্মকর্তা রয়েছেন।
আগামী ১৩ থেকে ১৬ অক্টোবর কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে অনুষ্ঠিত হবে এই ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ দলের দুই অ্যাথলেটের মধ্যে মো. আরিফ বিল্লাহ ১০০ ও ২০০ মিটারে এবং ছারজিল হাসান খান জিদান ২০০ মিটার ও ৪০০ মিটারে অংশ নেবেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাথলেটিকস দলকে বিদায় জানিয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মো. ফরিদ খান চৌধুরী।