টাঙ্গাইলের সখীপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. শাহীন মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১৪ অক্টোবর) ভোরে সখীপুর-সাগরদিঘী সড়কের সাবেদের চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শাহীন মিয়া সখীপুর পৌর এলাকার ৮ নং ওয়ার্ড (মিলপাড়) এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। আহত ছানোয়ার হোসেন একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সখীপুরগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক শাহীন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ছানোয়ারকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়।
সখীপুর থানার এসআই দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওভারস্পিডের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।