ভারতে পাচারের সময় ৪৩ স্বর্ণের বার জব্দ

ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্ত থেকে ৪৩টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার রাত সাড়ে ৯টায় যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ কেজি ওজনের  ৪৩ পিচ স্বর্ণের বার জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে অগ্রভুলোট সীমান্ত দিয়ে তিন পাচারকারী শরীরে করে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার করছে। এমন খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অবস্থান নেয়। বিজিবি তাদের ধাওয়া করলে একটি কালো রঙের ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। পরে ব্যাগ তল্লাশি করে সেখান থেকে পাঁচ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটক স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান, ভারতে পাচারের সময় অগ্রভুলোট সীমান্ত থেকে বিজিবির সদস্যরা পাঁচ কেজি ওজনের ৪৩ স্বর্ণের বার জব্দ করেছে। তবে পাচারকারীরা পালিয়ে যায় ভারতে।