কিয়ারার সঙ্গে বিয়ে নিয়ে সিদ্ধার্থ

ব্যতিক্রম কেবল রিচা চাড্ডা ও আলী ফজল জুটি। চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসা দুই তারকা তাদের প্রেম, বিয়ে নিয়ে লুকোচুরি করেননি। আলিয়া ও রণবীর কাপুরও পরের দিকে খোলামেলাভাবে তাদের প্রেম নিয়ে কথা বলেছেন। তবে দীপিকা পাড়ুকোন-রণবীর সিং, আনুশকা শর্মা-বিরাট কোহলি বা সর্বশেষ ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলদের কেউই তাদের প্রেম নিয়ে মুখ খোলেননি। নিজেদের প্রেমের ব্যাপারটি খোলাসা করেছেন একেবারে বিয়ের পর। কিন্তু তাতে কী? সম্পর্ক শুরুর পর থেকেই কোথায় দেখা করলেন, কোন রেস্তোরাঁয় খেতে গেলেন সব প্রকাশ করেছে সংবাদমাধ্যম। প্রেম, বিয়ের খবর যে লুকিয়ে রাখা যায় না সেটা বুঝে গেছেন সিদ্ধার্থ মালহোত্রাও। কিছুদিন ধরেই কিয়ারা আদভানির সঙ্গে তার প্রেমের খবর গুঞ্জন নিয়ে অনেক খবর হয়েছে। প্রথম দিকে কিয়ারা-সিদ্ধার্থের কেউই তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। পরের দিকে সুর কিছুটা নরম করেছেন। কিছুদিন আগে করণ জোহরের শোতে কিয়ারা স্বীকার করেছেন, সিদ্ধার্থ তার ‘বন্ধুর চেয়ে বেশি কিছু’। নতুন করে এই দুই তারকাকে নিয়ে খবর-২০২৩ সালের এপ্রিলে দিল্লিতে বিয়ে করবেন সিদ্ধার্থ ও কিয়ারা। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ‘শেরশাহ’ জুটি। বিয়ে নিয়ে গুঞ্জনের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ। তিনি বলেন, ‘এখন কোনো কিছু লুকিয়ে করা মুশকিল।’ সিদ্ধার্থ বলেন, ‘এখন কোনো বিষয় গোপন রাখা কঠিন। আজ নয়তো কাল, সেটা প্রকাশ্যে আসবেই।’ তবে সম্পর্ক নিয়ে প্রায় প্রতিদিনই নতুন নতুন গুঞ্জনে অভ্যস্ত হয়ে গেছেন অভিনেতা। তিনি বলেন, ‘দশ বছর ধরে কাজ করার পর এসব নিয়ে আর মাথা ঘামাই না। যদি আমি বিয়ে করি, এখনকার দিনে সেটা গোপন রাখা খুবই কঠিন। আমরা বুঝে গেছি কোনো না কোনোভাবে সেটা প্রকাশ পাবেই।’ সামনে সিদ্ধার্থকে দেখা যাবে ‘থ্যাংক গড’ ছবিতে। যে ছবিতে তার সঙ্গে আছেন অজয় দেবগন ও রাকুল প্রীত সিং।