এক নজরে দেখে নিন বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ

এশিয়া কাপের ফাইনাল ম্যাচের একাদশকেই নামিয়েছে শ্রীলংকা। তবে সেখান থেকে নেই শুধু দিলশান মাধুশাঙ্কা। অনুশীলনের সময় চোট পেয়ে তিনি ছিটকে গেছেন প্রথম ম্যাচের একাদশ থেকে।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে শ্রীলংকা ব্যাটিংয়ে পাঠিয়েছে নামিবিয়াকে। কোনো উইকেট না হারিয়ে তারা ১ ওভার শেষে করেছে ৬ রান।

শ্রীলংকা একাদশ 

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুষ্মন্তে চামিরা, প্রামোদ মধুশন, মহেস থিকসানা।

নামিবিয়া একাদশ

ডিভান লা কক, মাইকেল ফন লিংগেন, স্টিফেন বার্ড, নিকোল লফটি ইটন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ইয়ান ফ্রাইলিংক, জোহানেস জোনাথন (জেজে) স্মিট, ডেভিড ওয়াইজ, জ্যান গ্রিন, বার্নার্ড স্কলটজ, বেন শিকোঙ্গো।