উখিয়ায় ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে ১১ হাজার পিস ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

আটকরা হলেন- উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কবির আহমদের ছেলে ওমর ফারুক (৩২), একই ক্যাম্পের বাসিন্দা মৃত শফিকের ছেলে মোহাম্মদ আয়াত উল্লাহ (১৫), উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সলিমুল্লাহ ছেলে আব্দুল্লাহ (২৬), উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে মনজুর রহমান (৩১) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইষ্টের বাসিন্দা মৃত ইয়াকুবের ছেলে মো. সিদ্দিক (৩৩)।

আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ডিউটি অফিসার জানিয়েছেন।

গত সোমবার রাতে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালানো হয়।

৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, জব্দকৃত মাদকসহ আটকদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা করা হয়।

সহকারী পুলিশ সুপার আরও বলেন, ক্যাম্প এলাকা মাদক মুক্ত রাখতে এপিবিএনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।