রোহিঙ্গা ক্যাম্পে জোড়া খুন: গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ক্যাম্প ১৩ ও ১৯ হতে তাদের আটক করা হয়। সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ সত্যতা নিশ্চিত করেন।

গ্রেপ্তার হয়েছেন:  উখিয়ার তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর মৃত কালা মিয়ার ছেলে সমসু আলম (৫২), মৃত সব্বির আহম্মদের ছেলে রশিদ আহম্মদ (৫৩), মৃত মৌলভী জুবায়ের আহম্মদের ছেলে মাহবুবুর রহমান (২৮) এবং ক্যাম্প ১৯ এর মৃত আলী আহম্মদের ছেলে নজির আহম্মেদ (৪৭)। তাদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ১৫ অক্টোবর ক্যাম্প ১৩ তে দুই রোহিঙ্গা নেতা আনোয়ার ও মৌলভী ইউনুছকে কুপিয়ে হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে এজাহার নামীয় ২০ জন ও অজ্ঞাত ১৪/১৫ জনকে আসামি করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে ক্যাম্প ১৩ ও ১৯ এ অভিযান চালিয়ে এজাহারনামীয় চার জনকে গ্রেপ্তার করা হয়।