টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির ধর্মীয় বিষয়ক সম্পাদক কমল গোস্বামী, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন এই কমিটি অনুমোদন দেন।
কমিটিতে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তারিফ আহমেদ সোহাগকে আহ্বায়ক ও মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক অপু শেখ, শিশির আহমেদ বিপ্লব, সজিব হোসেন, সদস্য মীর হাসিব রেজা, লিপু আরমান, সাদিকুর রহমান আবিদ, শাহিনুর সিকদার, সোহেল হাসান, মো. আব্দুল হালিম গাজী, মো. সুজাউর রহমান সেলিম, সুমন আহম্মেদ, কালাম মিয়া, মো. জাহিদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম ও মো. শরিফুল ইসলাম।
এদিকে কমিটি ঘোষণা হওয়ার পর মঙ্গলবার রাত আটটার দিকে নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলা সদরে আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করেন। এতে শরিফুল ইসলাম ছাড়াও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক, শিশির আহমেদ বিপ্লব ও সজিব হোসেন বক্তৃতা করেন।
টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন জানান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ কর্তৃক ঘোষিত সাংগঠনিক মাসের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১৭ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।