জাতীয় লিগে আগের দিন হাতে ৭ উইকেট আর ১০৮ রান দূরে থেকে দিন শেষ করেছিল সিলেট বিভাগ। ঢাকার চতুর্থ দিন খেলতে নেমেই ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে দেশের পূর্বাঞ্চলের বিভাগটি। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটসহ ম্যাচে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।
সকালে ১০৮ রান তাড়ায় ব্যাট শুরু করে সিলেট। ২১৭ রানের সেই লক্ষ্য মধ্যাহ্ন বিরতির আগেই তারা তা স্পর্শ করে ফেলে।
এই ম্যাচ দিয়ে রানখরার বৃত্ত থেকে বেরিয়ে এসেছেন ওপেনার ইমতিয়াজ হোসেন। প্রথম ইনিংসে মাত্র ৯ রান করে ফিরে গেলেও দ্বিতীয় ইনিংসে করেছেন ৫১ রান। ১৫২ বল স্থায়ী এই ইনিংসটি তিনি সাজিয়েছেন চারটি ৪ ও একটি ছক্কায়।
এছাড়া উইকেট রক্ষক ব্যাটার জাকের আলি অনিকও ৪৬ বলে ৫১ রানের একটি ইনিংস খেলেছেন। ম্যাচসেরা সাকিব অপরাজিত থাকেন ১৮ রানে।
চলতি জাতীয় ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় সিলেট বিভাগের। ঢাকাকে হারিয়ে তারা উঠে গেল পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে।