নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় ট্রাকের ধাক্কায় একজন সিএনজি চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
নিহত মো. রফিকুল ইসলাম (৩৭) ছোট চৌগ্রামের মৃত আ. সোবাহানের ছেলে।
শনিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো চলনবিলে মাছ শিকার করে চৌগ্রাম আড়তে বিক্রি করতে আসার পথে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকায় পৌঁছালে ট্রাক ধাক্কা দেয়।
তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় আহত একজন রামেকে স্থানান্তর করা হয়েছে এবং অপর একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ভোলা বিষয়টি নিশ্চিত করেছেন।