রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩.০ ডিগ্রি সেলসিয়াস। আর এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ সোমবার (২৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকার আকাশ আজ মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ঢাকায় আগামীকালের সূর্যোদয় ভোর ৬টায় এবং আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে।