ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র অবস্থান দেখুন ভিডিওতে (লাইভ)

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় সিত্রাং বরিশালের দিকে এগোচ্ছে। ‘সিত্রাং’র প্রভাবে ইতিমধ্যে উপকূলীয় জেলাগুলোসহ বিভিন্ন জেলায় গুঁড়িগুঁড়ি ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্র মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে বাংলাদেশের খেপুপাড়া অঞ্চল দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৪ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর বুলেটিনে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত ও চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ বার্তায় বলা হয়েছে, সোমবার সকাল আটটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৯০ কিলোমটিার দক্ষিণ–পশ্চিমে; কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৩৫ কিলোমিাটর দক্ষিণ–পশ্চিমে; মোংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমটিার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।

এটি আরও ঘনীভূত এবং উত্তর ও উত্তর–পূর্ব দিকে অগ্রসর হয়ে রোববার (২৩ অক্টোবর) ভোররাত থেকে সকাল নাগাদ খেপুপাড়ার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকে আগামী ৪৮ ঘণ্টা দেশের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া উপকূলে ৫ থেকে ৮ ফুট জলোচ্ছ্বাস হতে পারে।