টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে বাংলাদেশের ফল দেখেই বোধহয়, টস ভাগ্যে জিতে ক্রেইগ আরভিনরা আগে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন।
বেলেরিভ ওভালে দেখা যাচ্ছে প্রথমে ব্যাট করা দলই জয় পায় বেশি। আজ দিনের প্রথম ম্যাচেও প্রথমে ব্যাট করে ৯ রানের জয় পেয়েছে বাংলাদেশ। সে হিসেবে জিম্বাবুয়ে কোনো চিন্তা না করেই ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে।
প্রথম পর্বে দুর্দান্ত খেলে দ্বিতীয় পর্বে উঠে আসা জিম্বাবুয়ের সামনে দক্ষিণ আফ্রিকার মিশন জয় দিয়ে শুভ সূচনা করা; কিন্তু বিশ্বকাপে এসে যেভাবে চোকার্স হয়ে যায় প্রোটিয়ারা, তাতে কী সেই লক্ষ্য তাদের পূরণ হবে?
আপাতত এ প্রশ্ন তোলা থাক সুপার টুয়েলভ শেষ না পর্যন্ত। তার আগে গ্রুপ-২ এ আজকের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টস করতে নেমে জয় হলো জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনের। টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।