ফের বৃষ্টির হানা, লক্ষ্য কমলো দক্ষিণ আফ্রিকার

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ৫৪ বলে করতে হবে ৮০ রান। ৭ বলেই তারা কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করে নিয়েছে ২৪ রান। তারপর ফের বৃষ্টির হানা। তাতে আরও একবার কমাতে হলো ওভার। সঙ্গে কমেছে দক্ষিণ আফ্রিকার লক্ষ্যও। ৭ ওভারে এখন ৬৪ রান করতে হবে প্রোটিয়াদের।

ডি কক ও টেম্বা বাভুমাই জয়ের ভিত গড়ে দিচ্ছেন। বৃষ্টি শেষে খেলা শুরু হলে ফের ব্যাটিং তাণ্ডব চালায় প্রোটিয়ারা ২ ওভারে ৪০ রান সংগ্রহ করে নেয় তারা। যার ৩৯টি এসেছে ডি ককের ব্যাট থেকে। একটি রান অতিরিক্ত। বাভুমা এখনও ব্যাট করার সুযোগই পাননি।

জয়ের জন্য এখনও ৩০ বল হাতে রয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রয়োজন মাত্র ২৪ রান। হাতে রয়েছে সব উইকেট।