দুগ্ধ খাত উন্নয়ন উদ্যোগের প্রথম ধাপ সম্পন্ন করল প্রাণ-আরলা

দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রাণ ডেইরি লিমিটেড এবং ইউরোপীয় বহুজাতিক দুগ্ধ সমবায় আরলা ফুডসের স্থানীয় প্রতিষ্ঠান আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড সম্প্রতি বাংলাদেশে দুগ্ধ খাত উন্নয়নে যৌথ উদ্যোগের প্রথম ধাপ সম্পন্ন করেছে। 

সোমবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আভ্যন্তরীণ দুগ্ধখাত উন্নয়নে টেকসই উপায়ে অধিকতর উন্নতমানের দুগ্ধ উৎপাদনের উদ্দেশ্যে এ বছরের শুরুতে প্রাণ ডেইরি এবং আরলা বাংলাদেশ যৌথ এই উদ্যোগ গ্রহণ করে। 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ মোহি উদ্দীনের সহায়তায় প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন আরলা ফুডস নাইজেরিয়ার সিনিয়র প্রজেক্ট ম্যানেজার স্নোরি সিগুর্ডসন।