জরুরি প্রয়োজন ছাড়া বিমানবন্দর সড়ক ব্যবহার না করার অনুরোধ

জরুরি প্রয়োজন ছাড়া খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী সড়ক ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

মঙ্গলবার (২৫ অক্টোবর) নগরবাসীর সুবিধার্থে এ অনুরোধ জানিয়েছে ট্রাফিক উত্তরা বিভাগ।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত  হচ্ছে। 

এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া এ সড়ক ব্যবহার না করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।