নিগার সুলতানাদের নতুন কোচ হাসান তিলকারত্নে

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন কোচ শ্রীলংকার হাসান তিলকারত্নে। আগামী নভেম্বরে তিনি প্রধান কোচ হিসেবে দলের সঙ্গে এসে যোগ দেবেন। তার সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও উইমেন্স উইং কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন। 

আগামী নিউজিল্যান্ড সফর দিয়ে হাসানের যাত্রা শুরু হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরেই নারী দলের কোচ খুঁজছিলাম। অবশেষে পেয়েও গেলাম। হাসান নভেম্বরে বাংলাদেশে আসবেন। নিউজিল্যান্ড সফর থেকেই কাজ শুরু করবেন।’