ফ্রাঞ্চাইজি রূপায়ান সিটি কুমিল্লা হকি দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা। একই সাথে দলের সফলতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছে কুমিল্লার সকল খেলোয়াড় কর্মকর্তা, ক্রীড়া সংগঠক বৃন্দ ও কুমিল্লাবাসী।
অভিনন্দন বার্তায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন বলেন, এটা কুমিল্লার জন্য গর্বের বিষয়। হকিতে কুমিল্লা রূপায়ন সিটি নামে ফ্রাঞ্চাইজি রয়েছে। আমার আয়োজনের শুভ কামনা জানাচ্ছি। তিনি জানান, রূপায়ন সিটি কুমিল্লা ফ্রাঞ্চাইজি হকি দলকে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।
হকিতে নতুন যুগে প্রবেশ করতে চলেছে বাংলাদেশ। বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসিই’র পৃষ্ঠপোষকতায় নতুনের দিকে এগিয়ে যাচ্ছে হকি।
বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি নামে আগামী অক্টোবরে ছয় দল নিয়ে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে গড়াবে জমকালো এই লীগ। আগেই পাঁচটি ফ্রাঞ্চাইজি চূড়ান্ত হয়েছিল, এবার জানা গেলো ষষ্ঠ ফ্রাঞ্চাইজির নাম।
ফ্রাঞ্চাইজি লিগে থাকছে সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, ওয়ালটন, একমি, রূপায়ন গ্রুপ, সাইফ পাওয়ারটেক ও ষষ্ঠ দল হিসেবে যোগ দিয়েছে মেট্রো এক্সপ্রেস।
দেশের ৮ বিভাগের মধ্যে ৬টি অংশ নেবে প্রথম এই ফ্র্যাঞ্চাইজি হকিতে। মোনার্ক মার্ট, একমি, ওয়ালটন, সাইফ পাওয়ারটেক, রুপায়ন ও মেট্রো এক্সপ্রেস-এই প্রতিষ্ঠানগুলো বিভাগীয় দল গঠন করবে।