চট্টগ্রামের সীতাকুণ্ডের ইপসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ওয়েব ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় মেগা মিটআপ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েব ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রুপা আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা একজন নারী উদ্যোক্তা ১০ জন নারীর কর্মস্থান সৃষ্টি করব। বাংলাদেশের উন্নয়নের অগ্রগতিতে ওয়েব ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে মানহা গ্রুপের চেয়ারম্যান ও ওয়েব ফাউন্ডেশনের চিফ অ্যাডভাইজার ড. মুহিব আহমেদ শাহিন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ওয়েবই হবে প্রধান অংশীদার। নারীরা তার হেফাজত করে নিজস্ব গতিতে এগিয়ে যাবে অনেক দূর।
ওয়েবের ভাইস প্রেসিডেন্ট রবিন আহমেদ বলেন, আমরা পুরুষরা নারীদের অগ্রগতিতে সহায়ক ভুমিকা পালন করবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুমা আক্তার। ফাউন্ডেশনের কর্যক্রম তুলে ধরেন ওয়েব ডিরেক্টর শিরিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী সুরাইয়া বাকের, যুব উন্নয়ন কর্মকর্তা শাহআলমসহ ইপসা বাংলাদেশের এরিয়া ব্যবস্থাপক তোফায়েল আহমেদ ।
সীতাকুণ্ড ও চট্টগ্রামের সকল নারী উদ্যোক্তাদের এই মিলন মেলায় ওয়েবের সাধারণ সম্পাদীকা শরীফা ইশরাত জাহান সাদিয়া, খাইরুন্নাহার নদী, ফ্লোরা,কাকলী, সুফিয়া পশারী পারুল ও রাশেদা আক্তার অংশগ্রহণ করেন।