পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ইউপি সদস্য মামুন হাওলাদারকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার উপজেলার জনপ্রতিনিধিদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন হয়। এতে উপজেলা চেয়ারম্যানসহ কাউখালীর সব জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এ সময় বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।