বড় দলগুলো ব্যস্ত নিজেদের স্বার্থ নিয়ে : ড. কামাল

দেশের রাজনীতিতে বড় দলগুলো নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করছে বলে মন্তব্য করেছেন সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ও গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, তারা জনগণের অধিকার রক্ষায় ভূমিকা রাখছে না। মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সবচেয়ে বড় শক্তি হচ্ছে সচেতন নাগরিকরা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় ড. কামাল এসব কথা বলেন। বাংলাদেশের ৫০তম সংবিধান দিবস উপলক্ষে ‘আমরা, বাংলাদেশের জনগণ’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় সভায় অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘সংবিধানের বেশিরভাগ সংশোধনী শাসকগোষ্ঠীর ইচ্ছায় হয়েছে, জনগণের ইচ্ছায় নয়।’