ম্যাক্সওয়েলের ব্যাটে অস্ট্রেলিয়ার পুঁজি ১৬৮

গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো ফিফটিতে আফগানিস্তানকে ১৬৯ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছে দল দুটি। অ্যাডিলেডে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয় খেলা।

টস হেরে আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৮ রানের পুঁজি পায়। ম্যাক্সওয়েল ৩২ বলে ৫৪ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ২ ছক্কা।

তিন নম্বরে নামা মিচেল মার্শ ৩০ বলে ৪৫ রানের ইনিংস উপহার দেন। এ ছাড়া ডেভিড ওয়ার্নার ১৮ বলে ২৫ ও মার্কাস স্টয়নিস ২১ বলে ২৫ রান করেন।

আফগানদের পক্ষে নাভিন-উল-হক সর্বাধিক ৩ উইকেট নেন। ফজলহক ফারুকি নেন ২ উইকেট।

সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে অজিদের।

আরও পড়ুন

আফগানদের বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশে তিন পরিবর্তন