আফগানদের বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশে তিন পরিবর্তন

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০২:১১ পিএম

সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে- এমন সমীকরণের ম্যাচে টসে হেরে ব্যাটিং পেয়েছে অস্ট্রেলিয়া।

অ্যাডিলেডে শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিকরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বাঁচা-মরার এ ম্যাচে অস্ট্রেলিয়া একাদশে পরিবর্তন তিনটি। চোটের কারণে নেই অ্যারন ফিঞ্চ ও টিম ডেভিড। এ ছাড়া মিচেল স্টার্কও খেলছেন না।

ফিঞ্চ ও ডেভিডের বদলে একাদশে এসেছেন স্টিভেন স্মিথ ও ক্যামেরুন গ্রিন। স্টার্কের জায়গায় খেলছেন কেন রিচার্ডসন। অধিনায়কত্ব করছেন ম্যাথু ওয়েড।

আফগানিস্তান দলে পরিবর্তন দুটি। ওমরজাই ও ফরিদের বদলে খেলছেন রসুলি ও নাভিন।

আফগানদের সঙ্গে এই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। অভিষেক লড়াইয়ে স্বাগতিকদের জয়ের ব্যবধান বড় হওয়া চাই। কারণ জয়ের সঙ্গে নেট রান রেট ভালো হতে হবে।

গ্রুপ-১ এ নিউজিল্যান্ড ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। এই ম্যাচ জিতলে অস্ট্রেলিয়ারও ৭ পয়েন্ট হবে। এ ছাড়া ইংল্যান্ডেরও ৭ পয়েন্ট হওয়ার সুযোগ আছে। তাই শুধু জিতলেই হবে না শিরোপাধারীদের।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (অধিনায়ক/উইকেটকিপার), প্যাট কামিন্স, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), উসমান গনি, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, দারবিশ রাসুলি, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন-উল- হক, ফজলহক ফারুকি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত