সকাল থেকে বরিশালে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

বরিশালে বিএনপির সমাবেশ শুরুর আগে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার সকাল ৯টার পর বরিশালে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গণমাধ্যম কর্মীরা। সমাবেশের সংবাদ সংগ্রহ করে তা মেইলে পাঠাতে হয়রানির শিকার হচ্ছেন।

অনেকে জানান, মোবাইল ফোনের ডাটাও ব্যবহার করতে পারছেন না তারা। 

সংবাদকর্মীদের পাশাপাশি বিপাকে পড়েছেন সাধারণ মানুষও।

তবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের বিষয়ে কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।