পুবাইল থানা আ.লীগ শিরিষ সভাপতি মামুন সম্পাদক

গাজীপুর মহানগর আওয়ামী লীগের পুবাইল থানা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে পুবাইল আদর্শ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলনে থানার আংশিক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে আজিজুর রহমান শিরিষকে সভাপতি ও জাহিদ আল মামুনকে সাধারণ স¤পাদক করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মো. ফারুক খান। বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক মো. মির্জা আজম প্রমুখ।