ব্রাজিলের ডিফেন্ডার ড্যানিয়েল আলভেসের বয়স ৩৯ বছর। বর্তমানে খেলে থাকেন মেক্সিকান ক্লাব পুমাস ইউনামে। অভিজ্ঞতার বিচারে অনেক এগিয়ে থাকলেও বয়সের ভারে অনেকটাই ন্যুব্জ। অন্যদিকে ইংলিশ ক্লাব লিভারপুলের ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। বয়স তার মাত্র ৩১। ফুটবলের বিচারে তিনি এখনও তারুণ্যেই রয়ে গেছেন। কিন্তু তারুণ্যে নির্ভরতা না দেখিয়ে অভিজ্ঞতাতেই আস্থা রেখেছেন ব্রাজিলের কোচ তিতে।
সোমবার রাতে বিশ্বকাপে দল ঘোষণায় এমন চমকই দেখিয়েছে ব্রাজিল। তারা দলে রেখেছে দানি আলভেসকে। দলের ফিরমিনোর না থাকাটা চমকই দিয়েছে হলুদ দলটির সমর্থকদের। এছাড়া আর্সেনালের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা গ্যাব্রিয়েল মাগালহায়েসেরও জায়গা হয়নি এই স্কোয়াডে। তাদেরকে ছাড়াই ২৬ সদস্যের বহর নিয়ে বিশ্বকাপ খেলতে কাতার উড়াল দেবে তিতের দল।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দানি আলভেসের হবে এটা চতুর্থ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ খেলার জন্য তিনি নিজেও মুখিয়ে ছিলেন। গত মৌসুমের শেষে বার্সেলোনা ছাড়ার পর তিনি নিজেকে মেক্সিকোতে গিয়েছিলেন আলভেস। কিন্তু গত সেপ্টেম্বরে পুমাসের হয়ে খেলতে নেমে হাঁটুতে চোট পান। যা তাকে অনেক ভুগিয়েছে। পুনর্বাসনের জন্য গত কয়েক সপ্তাহ ধরে বার্সেলোনা একাডেমিতে চিকিৎসা নিয়েছে। পাশাপাশি এখানকার ভিডিও অ্যানালিস্টদের সঙ্গে নিজের ত্রুটিগুলো নিয়েও কাজ করেছেন।
আলভেস খেলার জন্য কতটা উপযোগী জানতে চাইলে রিও ডি জেনেরিওতে এক সংবাদ সম্মেলনে ব্রাজিল দলের চিকিত্সক ফ্যাবিও মাহসেরেডজিয়ান বলেন, ‘আমরা তার পুনর্বাসন প্রক্রিয়াটা খুব কাছ থেকে দেখেছি। বার্সেলোনার চিকিৎসকদের কাছ থেকে পাওয়া সমস্ত তথ্য দেখার পর তিনি খেলার জন্য উপযুক্ত বলেই আমরা মনে করেছি।’
অভিজ্ঞ এই ফুটবলারের দলের ড্রেসিং রুমে উপস্থিতিটা অনেক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়েই তাকে দলে নেওয়ার মূল কারণ হিসেবে মত দিয়েছেন তিতে, ‘অবশ্যই সে আর সে আর আগের মতো দ্রুত গতির ফুটবলার না। তবে মাঠে তার কলাকৌশলসহ অন্যান্য গুণাবলি খুব জরুরী। তার মানসিক শক্তি ড্রেসিং রুমের বাকিদের অনুপ্রাণিত করবে।’
ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ১২ জন খেলোয়াড়ের আধিপত্যের তালিকায় নয়জন ফরোয়ার্ডের মধ্যে আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলিকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যাস্টন ভিলার আক্রমণাত্মক মিডফিল্ডার ফিলিপ কৌতিনহোও অনুশীলনের সময় উরুতে চোট পেয়েছেন। তবে তিনি সাইডলাইনে থাকবেন।
ব্রাজিলের রক্ষণভাগ সামলাবেন চারজন। তারা হলেন, দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), দানি আলভেজ (পুমাস), অ্যালেক্স তেয়াস (সেভিয়া), থিয়াগো সিলভা (চেলসি), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনহোস (পিএসজি), ব্রেমার (জুভেন্টাস)। মধ্যমাঠ সামলাবেন কার্লোস ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হাম), এভারটন রিভেইরো (ফ্ল্যামেঙ্গো)।
এছাড়া আক্রমণভাগ সামলাবেন নেইমার জুনিয়র (পিএসজি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (বার্সেলোনা), অ্যান্থনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম হটস্পার্স), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল)।
এছাড়া পিএসজির প্রাক্তন ম্যানেজার রিকার্ডো গোমেস তিতের সহকারী হিসেবে কাতারে যোগ দেবেন বলে ঘোষণা করেছে ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।
আগামী ১৪ নভেম্বর জুভেন্টাসের প্রশিক্ষণ কেন্দ্র ইতালির তুরিনে ৫ দিনের ক্যাম্প করবে ব্রাজিল। ক্যাম্প শেষে ১৯ নভেম্বর দোহায় উড়াল দেবে তিতের শিষ্যরা। ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কাতারে বিশ্বকাপ মিশন শুরু হবে দানি আলভেজদের। গ্রুপ জি’তে সুইজারল্যান্ড ও ক্যামেরুনের মুখোমুখি হবে।