বুধবার শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের তিনটি উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। উপশাখাগুলো হলো ঢাকার মোহাম্মদপুরে বসিলা উপশাখা, চট্টগ্রামের হাটহাজারীতে সরকারহাট উপশাখা, চট্টগ্রামের বোয়ালখালীতে শাকপুরা চৌমুহনী উপশাখা।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখা উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ও মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।