চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস।
শনিবার (১১ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক তাসলীম আহমেদ।
তিনি জানান, দুবাই থেকে আজ সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮ শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।বিজনেস ক্লাসের একটি সিটে কালো টেপে মোড়ানো অবস্থায় ৫৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
দুবাই থেকে আসা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা। ওজন ৬ কেজি ৫৪০ গ্রাম।