‘রক্তাক্ত শুক্রবার’ স্মরণে ইরানে ব্যাপক বিক্ষোভ

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলে গতকাল শুক্রবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। এদিন ‘রক্তাক্ত শুক্রবার’ স্মরণে হাজার হাজার ইরানি রাস্তায় নেমে এসেছেন। গত সেপ্টেম্বরের সেই শুক্রবারে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক দিনেই কয়েক ডজন মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। এরপর দিনটিকে বিক্ষোভকারীরা রক্তাক্ত শুক্রবার নাম দেয়।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সেপ্টেম্বরের ৩০ তারিখের ওই শুক্রবারে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জেহেদানে পুলিশের গুলিতে অন্তত ৬৬ বিক্ষোভকারী নিহত হয়।

ওই দিনের স্মরণে গতকাল শুক্রবার জেহেদানে কয়েক হাজার মানুষের বিক্ষোভের একটি ভিডিও টুইটারে দিয়েছে আন্দোলনকারীদের খবরাখবর দেওয়ার জন্য সুপরিচিত অ্যাকাউন্ট ১৫০০ তাসবির। 

আরেকটি ভিডিওতে দক্ষিণপূর্বের খাশের বিক্ষোভকারীরা কাশেম সোলেমানির নাম লেখা একটি সড়কচিহ্ন পায়ে দলছে ও ভেঙে ফেলেছে তা দেখা গেছে। ইরানের অন্যতম শীর্ষ জেনারেল সোলেমানিকে ২০২০ সালে ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে হত্যা করেছিল।

স্থানীয় এক কিশোরীকে এক পুলিশ কর্মকর্তার ধর্ষণের অভিযোগ ৩০ সেপ্টেম্বরের আগেই ইরানের দক্ষিণপূর্বাঞ্চলে জনরোষ উসকে উঠেছিল।

গত ১৬ সেপ্টেম্বর ইরানের পুলিশি হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর পর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে। ওই তরুণীকে বাধ্যতামূলক হিজাব আইন লঙ্ঘনের দায়ে প্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর পুলিশ তার ওপর নির্যাতন চালালে মৃত্যু হয় তার। এরপর দেশজুড়ে নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে তুমুল বিক্ষোভ শুরু হয়। প্রতিদিনই বিভিন্ন শহরে বিক্ষোভ হচ্ছে। গতকাল ৫৮তম দিনের মতো বিক্ষোভ হল দেশটিতে। বিক্ষোভে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা ৪০০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে আরব নিউজ।

আরও পড়ুন...

ধর্মগুরুদের মাথার পাগড়ি ফেলে দিচ্ছে বিক্ষোভাকারীরা, ইরানে নতুন দৃশ্য

ইরানের আন্দোলনের সমর্থনে ভারতেও হিজাবে আগুন

ইরানকে মুক্ত করার ডাক বাইডেনের, পাল্টা হুঙ্কার ইরানি প্রেসিডেন্টের

ইরানে ইসলামি শাসনের মৃত্যুঘন্টা কি বেজে গেছে?

ইসলামি বিপ্লবী বাহিনীর বিরুদ্ধে এবার অপহরণ-ধর্ষণের অভিযোগ

ইরানে এবার জনপ্রিয় শেফকে পিটিয়ে হত্যা নিরাপত্তা বাহিনীর

ইরানের বিক্ষোভকারীদের হুমকি দিল ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী

‘হিজাব না পরায় পোশাক খুলতে বাধ্য করে ইরানি পুলিশ’

মাহসার মৃত্যুর ৪০তম দিনে ইরানজুড়ে তুমুল বিক্ষোভ

৪০তম দিনে ইরানের বিক্ষোভ, নিহত প্রায় আড়াইশ

ইরানে এবার স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যা, নিহত বেড়ে ২৪০

ইরানে নারী বিক্ষোভকারীদের ওপর পুলিশের যৌন নির্যাতনের অভিযোগ

ইরানে এবার মেয়েদের স্কুলে অভিযান, নিহত বেড়ে ২৩৩