তাঁত বোর্ডের চেয়ারম্যান

প্রধানমন্ত্রী তাঁত শিল্পের জন্য নিবেদিতপ্রাণ

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ইউসুফ আলী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁতকন্যা বলা যায়। প্রধানমন্ত্রী তাঁত শিল্পের জন্য নিবেদিত প্রাণ।’ গতকাল শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে মণিপুরি উইভিং ফ্যাক্টরির উদ্বোধনের পর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তাঁত বোর্ডের চেয়ারম্যান ইউসুফ আলী আরও বলেন, তাঁত প্রসারে সর্বোচ্চ সহযোগিতা করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তাঁত বোর্ড ইতিমধ্যে সকল তাঁতকে একত্রে করতে ব্যবস্থা নিয়েছে। পদ্মা সেতুর পশ্চিমে শেখ হাসিনা তাঁতপল্লী নির্মাণ করা হচ্ছে।